ঠাকুরগাঁওয়ে ধরা পড়লো নীলগাই
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় নীলগাইটিকে ধরতে সক্ষম হন বিজিবির সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ১টায় শালডাঙ্গা এলাকায় স্থানীয়রা নীলগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে প্রাণীটি খুঁজতে থাকে। পরে এলাকাবাসীর সহায়তায় বিকেল পৌনে ৩টায় নীলগাইটি ধরতে সক্ষম হন তারা।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানান, বর্তমানে নীলগাইটিকে কান্তিভিটা বিওপিতে রাখা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বনবিভাগের কাছে এটি হস্তান্তর করা হবে।
তানভীর হাসান তানু/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি