সিরাজগঞ্জে মধ্যরাতে গমবোঝাই ট্রাকে আগুন
সিরাজগঞ্জে একটি গমবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) মধ্যরাতে কামারখন্দ উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের কোনাবাড়ি মফিজ মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, মধ্যরাতে কোনাবাড়ির মফিজ মোড় এলাকায় একটি গমবোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ফেনীতে কাভার্ডভ্যানে আগুন, কোটি টাকা ক্ষতি দাবি করে মামলা
ওসি বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি গমবোঝাই ট্রাক মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এম এ মালেক/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু