ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে কিবরিয়া হত্যা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৯:৩৫ এএম, ৩১ মার্চ ২০১৬

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

সাক্ষ্যদানকারী ব্যক্তিরা হলেন, আলী আফসর, জসিম উদ্দিন ও সৈয়দ সোহেল।

সদ্য কারামুক্ত সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসান তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কিশোর কুমার কর জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার আদালতে তিন জন সাক্ষ্য দিয়েছেন। আলোচিত এই হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, আরিফুল হক চৌধুরী ছাড়াও ওই মামলার অন্য সব আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবরের পক্ষে তার আইনজীবী আদালতে হাজিরা দেন। বাবরের অসুস্থ্যতার কারণে আদালতের অনুমতি সাপেক্ষে তার আইনজীবী হাজিরা দিয়ে থাকেন।

ছামির মাহমুদ/এফএ/এবিএস

আরও পড়ুন