ধর্ষণের অভিযোগে মামলা, লজ্জায় গলায় ফাঁস নিলেন বৃদ্ধ
ফাইল ছবি
লালমনিরহাটের আদিতমারীতে আবুল কাশেম (৬৫) নামে ধর্ষণ মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতার পাড় গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রতিবেশী এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বৃদ্ধ আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় এক মাস আগে আদিতমারী থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরের ভেতর আবুল কাশেমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, ওই বৃদ্ধের নামে থানায় ধর্ষণ মামলা আছে। ধারণা করা হচ্ছে সে লজ্জায় আত্মহত্যা করতে পারে।
রবিউল হাসান/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি