ভিক্ষা করতে বের হয়ে লাশ হলেন বৃদ্ধা
ফরিদপুরের ভাঙ্গায় ভিক্ষা করতে বের হয়ে লাশ হলেন ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধা। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের দিকে পৌর সদরের ছিলাধরচর এলাকার মরা নদ (কুমার নদের শাখা) থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা ডিঙ্গি নৌকায় নদী পার হতে গিয়ে পড়ে গিয়েছনে। পরে আর উঠতে পারেননি। ধারণা করা হচ্ছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। ভিক্ষার জন্য ভোরে বের হলে দুর্ঘটনার শিকার হন। বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বৃদ্ধার পরিচয় না মিললে দাফনের জন্য আনজুমানে মফিদুল ইসলামের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
এন কে বি নয়ন/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬