শায়েস্তাগঞ্জে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লস্করপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জাগো নিউজকে বলেন, আখাউড়া থেকে একটি তেলবাহী ট্রেন সিলেটের দিকে যাচ্ছিল। পথে শায়েস্তাগঞ্জের লস্করপুর ব্রিজের পাশে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু করা হবে বলে জানান তিনি।
কামরুজ্জামান আল রিয়াদ/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু