নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে আগুন
নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মাসুদ পেট্রল পাম্পের বিপরীত পাশে এ অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, রাতে মাসুদ পেট্রল পাম্পের বিপরীতে সড়কের পাশে রাহি ট্রাভেলস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টির তদন্ত করা হবে।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান জাগো নিউজকে বলেন, বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ সময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু