বগুড়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭২
বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা একটি রাম দা, এক কেজি ১০ গ্রাম গাঁজা, ২৮ বোতল ফেনসিডিল,৩৬ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার( বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএমের নির্দেশে জেলার সব থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মানিকগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
- ২ গণমাধ্যম কর্মীদের জন্য পৃথক কর্মপরিকল্পনা জামায়াত নেতা ড. মাসুদের
- ৩ বিএনপি-জাপাসহ বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৪ স্বতন্ত্রের পক্ষে প্রচারণা, বহিষ্কার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা
- ৫ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ