খাগড়াছড়ি
সরকারি চালের ট্রাকে আগুন, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার
খাগড়াছড়িতে সরকারি চালের ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফসহ ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে গুইমারার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন- এইচ এম বিজয়, আব্দুল আজিজ, মুক্তার আলী মুসল্লি, মো. সাইদুল ইসলাম ও বাবুল খাঁ। তারা সবাই বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ট্রাকে আগুন, সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা ২৬ নভেম্বর দিনগত রাতে গুইমারার হাফছড়িতে সরকারি চালবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
মুজিবুর রহমান ভুইয়া/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী