গাজীপুরে কাভার্ডভ্যানের পর বাসে আগুন
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জিরানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পালমাল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, জিরানি এলাকায় বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছিল। তবে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে না গিয়ে ফিরে এসেছে।
আরও পড়ুন: গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন, ককটেল বিস্ফোরণ
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
আমিনুল ইসলাম/জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা