জয়পুরহাটে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু
জয়পুরহাটে কৃমি নিয়ন্ত্রণ (০২ এপ্রিল থেকে ০৭ এপ্রিল) সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের কৃমি নিয়ন্ত্রক ট্যাবলেট খাওয়ানোর মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জয়পুরহাট জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শহিদ হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ আবু তাহের মাস্টার, পৌর প্যানেল মেয়র সেলিমুর রহমান বাবুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাম্মিম আক্তার সাজ, রোজী বেগম প্রমুখ।
পরে সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা শিশুসহ পরিবারের সকল সদস্যকে নিয়মিত কৃমির ট্যাবলেট খাওয়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।
রাশেদুজ্জামান/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা