দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদীতে এস.এম জাকির হোসেন নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার শহীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জাকির হোসেন কটিয়াদী উপজেলা ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন।
এসকে রাসেল/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি