দাবি না মানলে লাগাতার কর্মবিরতীর হুমকি লাইটারেজ শ্রমিকদের
সর্বনিন্ম মজুরি ১২ হাজার টাকা নির্ধারণসহ ৩৫ দফা দাবি মানা না হলে ১১ এপ্রিল থেকে দেশব্যাপি লাগাতার কর্মবিরতির হুমকি দিয়েছেন লাইটারেজ শ্রমিকরা। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর লাইটারেজ শ্রমিক ইউনিয়নের এক জরুরি সভা থেকে এ হুঁসিয়ারি দেন শ্রমিক নেতারা।
নগরীর স্ট্যান্ডরোড বাংলাবাজারস্থ সংগঠনের প্রধান কার্যলয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ মো. ইসা বলেন, গত ১৯ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে শ্রমিকরা লাগাতার কর্মবিরতির ঘোষণা করেছিলেন। এরপর ২৬ জানুয়ারি নৌমন্ত্রী, শ্রমিক, মালিক, সরকার ত্রি-পক্ষিয় সভায় ৩০দিনের মধ্যেই দাবি নিষ্পতির জন্য লিখিত আশ্বাস দিলে কর্মসূচি থেকে বিরত থাকেন শ্রমিকরা ।
কিন্তু এখন সেই আশ্বাসের ৬০দিন পার হলেও নানা কারণে শ্রমিকদরে ন্যায্য দাবির কোন সুরহা হয়নি। তাই আগামী ১০ এপ্রিলের মধ্যেই মাজারি কাঠামো চূড়ান্ত সিদ্ধান্ত না হলে ১১এপ্রিল থেকে শ্রমিকরা সকাল ৬টা হতে দেশব্যাপি লাগাতার কর্মবিরতি পালন করবে।
জরুরি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন, সহ-সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, আবুল কাশেম, নুর আলম, মোশারফ হোসেন, জাহাঙ্গীর, বাবলু, শিমুল, সাইফুল ও শিবলু প্রমুখ।
সভা শেষে শ্রমিকদের এক বিক্ষোভ মিছিল স্ট্যান্ডরোড হয়ে বাংলা বাজর ঘুরে সংগঠন অফিসে এসে শেষ হয়।
জীবন মুছা/এসকেডি/আরআইপি