তিস্তা সেতুর রক্ষা বাধে ধস
উদ্বোধনের ১ বছর যেতে না যেতেই তিস্তা সেতু রক্ষা গাইড বাধের ৪৫ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে হুমকীর মুখে পড়েছে উত্তরাঞ্চলের বৃহৎ এ তিস্তা সেতুটি। এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
তবে ভাঙ্গন ঠেকাতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া।
জানা গেছে, ২৪ ঘন্টার ভাঙ্গনে ইতোমধ্যেই নদী গর্ভে চলে গেছে বেশ কয়েকটি ঘর-বাড়ি এবং আবাদি জমি। ভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত বাধ নির্মাণের দাবি জানিয়েছেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি