রাজবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
রাজবাড়ী কালুখালীর বোয়ালিয়ায় পুকুরে ডুবে আহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহাদ ওই গ্রামের সোহান মিয়ার ছেলে।
আরও পড়ুন: নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, শিশু আহাদ মিয়া বিকেলের দিকে খেলার জন্য বাইরে যায়। সন্ধ্যা হয়ে গেলেও ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে । এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির পায়ের জুতা ভাসতে দেখতে পান তারা। পরে শিশুটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রুবেলুর রহমান/এনআইবি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি