বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবলীগের সেই নেতাকে অব্যাহতি
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা যুবলীগ।
জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল সই করা সংগঠনের প্যাডে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে এ অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে বলা হয়েছে, জরুরি সিদ্ধান্ত মোতাবেক কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
এরআগে গত ২ ডিসেম্বর ‘২ সন্তানের বাবা যুবলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন’ ও ১৩ ডিসেম্বর ‘যুবলীগ নেতার নামে মামলা করে হুমকিতে তরুণী শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।
ধর্ষণের ঘটনায় থানায় মামলা করার পর ভুক্তভোগী তরুণী ও তার পরিবারকে যুবলীগ নেতা আসলাম হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগ এনে বুধবার (১৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ শহরে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে নিরাপত্তা চান তিনি।
এম এ মালেক/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো