নারায়ণগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় নসিমনচালক নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিআরটিসি বাসের ধাক্কায় মো. শরীফ (২৬) নামের এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-বিশনন্দী ফেরিঘাট সড়কে এ ঘটনা ঘটে।
মো. শরীফ উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের কিসমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দ্রুতগামী একটি বিআরটিসি বাস নসিমনটিকে ধাক্কা দিলে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে নসিমনচালক মারা যান। বাসচালককে স্থানীয়রা আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান।

নসিমনচালক শরীফের বাবা কিসমত আলী বলেন, নির্মমভাবে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি এ ঘটনায় বিচার চাই।
আড়াইহাজারের গোপালদী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বলেন, বাসের ধাক্কায় নসিমন উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন