খাগড়াছড়িতে পুনাকের বিনামূল্যে চিকিৎসা সেবা
খাগড়াছড়িতে অসহায়, দুঃস্থ ও চিকিৎসা বঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক। ‘লক্ষ্য হোক সহায়তার, জয় হোক মানবতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
রোববার (১৭ ডিসেম্বর) সকালের দিকে খাগড়াছড়ির শাপলা চত্বরে মুক্তমঞ্চে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর। দিনব্যাপী এ আয়োজনে প্রায় তিন শতাধিক চিকিৎসা প্রত্যাশীদের সেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা।

উদ্বোধনকালে মুক্তা ধর বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি অসহায় মানুষের কল্যাণে নানামুখী সেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুনাক এর সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, খাগড়াছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহসান ছাড়াও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা ও পুনাকের নেত্রীরা উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান ভুইয়া/এনআইবি/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ২ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৩ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৪ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৫ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি