নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহররে ২নং রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত যুবকটি সম্ভবত ট্রেনের দুই বগির মাঝখানে বসে ছিল। ট্রেন চলার সময় ঝাঁকুনিতে যুবকটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলসেুর রহমান বলনে, নিহত যুবকের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়ছে। পরচিয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে। শনাক্ত করা গেলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে, নাহলে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন