শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতেন তারা
নারায়ণগঞ্জের সদরে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় করা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর থানার এক নম্বর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের বন্দরের মৃত ওসমান গনি দেওয়ানের ছেলে রবিন দেওয়ান (৪২), সদরের মৃত আব্দুল কালামের ছেলে সোবাহান শান্ত (৪০) এবং একই থানার মৃত শুক্কুর আলীর ছেলে মাসুদ রানা (৩৮)।

র্যাব জানায়, গ্রেফতাররা বিভিন্ন অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড করার পাশাপাশি কম্পিউটারের হার্ডডিক্সে পর্নোগ্রাফি সংরক্ষণ করে। এছাড়া তারা টাকার বিনিময়ে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপড়ুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতো। গ্রেফতারের পর প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকার করেন।
নারায়ণগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সোপর্দ করা হয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন