শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বউকে বাড়িতে আনলেন স্বামী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীর শখ পূরণ করতে হেলিকপ্টারে করে তাকে বাড়িতে নিয়ে এলেন স্বামী আল-আমিন শ্রাবণ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে চিটাগাং রোডের হীরাঝিল এলাকায় হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে আনতে যান তিনি।
স্থানীয়রা জানান, তিন মাস আগে রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আল-আমিন শ্রাবণের সঙ্গে হীরাঝিল এলাকার মেহেরুন আক্তার হীরার বিয়ে হয়। হীরা চেয়েছিলেন তার স্বামী যেন হেলিকপ্টারে করে তাকে আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে যান। তাই স্ত্রীর শখ পূরণ করতে হেলিকপ্টারে করে আনতে যান শ্রাবণ।

আল-আমিন শ্রাবণ বলেন, ‘আমার স্ত্রীর শখ ছিল তাকে যেন হেলিকপ্টারে করে বাড়িতে আনি। আমার বাবা-মাও চেয়েছেন আমি যেন স্ত্রীর শখ পূরণ করি। সেজন্যই হেলিকপ্টারে করে স্ত্রীকে আনতে গিয়েছিলাম।’
এ বিষয়ে মেহেরুন আক্তার হীরা বলেন, ‘আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমার বর আমাকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। আমার স্বামী শখটা পূরণ করেছে। এ কারণে আমি অনেক খুশি।’
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন