ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশি বাধা উপেক্ষা করে নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ

প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৪ এপ্রিল ২০১৬

পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও মহানগর যুবদল।

সোমবার শহরের মন্ডলপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমাবেশ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরের নেতৃত্বে আলাদাভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, এ্যাড. সাখাওয়াত হোসেন খানসহ অন্যান্য নেতাকর্মী। কাজী মনিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ আদালত পাড়া থেকে লিংকরোড হয়ে শহরে এসে অবস্থান করে। পরে তারা পুলিশের বাধার মুখে পড়েন।

অপরদিকে জেলা বিএনপির সভাপতি এ্যাডভকেট তৈমুর আলম খন্দকারের সমর্থীতরা মাকসুদুল আলম খোরশেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।

Misil

এদিকে সোমবার সকাল থেকে শহরের ডিআইটিতে জেলা বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ। যে কারণে বিএনপি নেতাকর্মীরা কৌশল অবলম্বন করে ডিআইটি মসজিদের সামনে সমাবেশ করে।

সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, স্বাধীন বাংলাদেশেও আমরা পরাধীন নাগরিকের ন্যায় দুর্দশা ভোগ করছি। এ সরকার স্বৈরাচারী সরকারের চেয়েও জঘণ্যতম সরকার। আমাদের এ আন্দোলন অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে আবারো দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সরকারকে পতন ঘটাতে হবে। পুলিশি চাপ উপেক্ষা করেও মিছিল সমাবেশে নেতাকর্মীরা জড়ো হওয়ায় সবাইকে সাধুবাদ জানান খোরশেদ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নগর বিএনপি নেতা নুরুল হক চৌধুরী দিপু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, রানা মুজিব, জুয়েল রানা প্রমুখ।

সাহাদাত হোসাইন/এফএ/এমএস