মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেন মনির, ট্রাকের নিচে স্ত্রী-ছেলে
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাকিনা মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী রিনা বেগম (২৫) ও ছেলে রায়হান হাসান (২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতীবান্ধা উপজেলা থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মনির হোসেন। তাদের মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মনির হোসেন সড়কের পাশে ছিটকে পড়েন। আর শিশুসন্তানসহ স্ত্রী রিনা ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, নিহতের পরিবার পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রবিউল হাসান/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি