ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতারণার অভিযোগে তিন ব্যক্তি আটক

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার নগরীর আগ্রাবাদ সেন্ট মার্টিন হোটেল থেকে তাদের আটক করে ডবল মুড়িং থানা পুলিশ।

আটক তিন ব্যক্তি হলেন- শিমুল ধর (৪৫), মো. আইয়ুব (৪৫) ও অমিত দাশ (২৫)। ডবল মুড়িং থানার কর্তব্যরত অফিসার উপ-পুলিশ পরিদর্শক অনুরাধা পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক তিন ব্যক্তি ভিসা পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। নগরীর কুলগাঁও কলেজ রোড এলাকার মাহমুদুল হক ভূইয়া নামের এক ব্যক্তির দায়ের করা  মামলার পরিপ্রেক্ষিতে তাদের আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ।

মামলার বাদী মাহমুদুল হক ভূইয়া জানান, ওই তিন ব্যক্তি তাঁর অন্য আরো লোকের কাছ থেকে অন্তত ২০ লাখ টাকা হাতিয়ে নেয়।

জীবন মুছা/এনএফ/পিআর