বাজার কমিটির সভাপতির বাড়ি থেকে ৪০ মণ জাটকা জব্দ
বরিশাল নগরীর কাশিপুর বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান মাতুব্বরের বাড়ি থেকে ৪০ মণ জাটকা জব্দ করেছে র্যাব-৮ এর সদস্যরা। সোমবার দুপুরে নগরীর ২৮নং ওয়ার্ডের চহুতপুরের বাড়ি থেকে এসব জাটকা জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, সপ্তাহ ধরে মাকসুদুর রহমানের বাড়িতে বিভিন্ন স্থান থেকে ড্রাম ভর্তি জাটকা আনা হচ্ছে। এই জাটকা এখানে এনে বরফ দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে র্যাব এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে পাচারের উদ্দেশ্যে আনা ১৭টি ড্রামে ৪০ মণ জাটকা জব্দ করে।
খবর পেয়ে মাকসুদুর রহমান এবং তার সহযোগীরা অভিযানের আগেই পালিয়ে যায়। এ ঘটনায় মাকসুদুর রহমানকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত এসব জাটকা এতিম খানায় বিতরণ করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা বিমল দাস।
সাইফ আমীন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফলাফল খারাপ হলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত
- ২ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ৩ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৫ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার