ফরিদপুরে তিন থানার ওসি প্রত্যাহারের নির্দেশ ইসির
ফরিদপুরে প্রায় দুই সপ্তাহের ব্যবধানে কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলামসহ তিন থানার ওসিকে প্রত্যাহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্দেশনাটি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলকে অন্যত্র বদলি করে তাদের স্থলে অন্য জেলা থেকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
এন কে বি নয়ন/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী