মাদারীপুরের জনসভায় পৌঁছেছেন শেখ হাসিনা
মাদারীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের জনসভায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে উপস্থিত হন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় এসে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান ও ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান বলেন, জনসভায় পুলিশের পাশাপাশি পাঁচ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যারা বারবার ফেল করে, তাদের আবার সুযোগ দেওয়ার যৌক্তিকতা নেই
- ২ আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান: নুর
- ৩ জামায়াতের নির্বাচনি প্রচারণায় বাধা, ভ্যানচালকের চোখে গুরুতর আঘাত
- ৪ বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ
- ৫ বিএনপির প্রার্থীকে ‘অযোগ্য’ বলায় হেনস্তার শিকার মওদুদপত্নী