গাজীপুর-১
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা
ফাইল ছবি
গাজীপুর-১ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের এক কর্মীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এ জরিমানা করা হয়।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
তিনি জানান, ট্রাক প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাসেল বিনা অনুমতিতে সভা, ব্যানারে অন্যদের ছবি ব্যাবহার, ছবি সম্বলিত গেঞ্জি পরা ও পথ সভার মাধ্যমে সড়কে যানজট সৃষ্টি করেন। যার কারণে তার কর্মী শাকিল আহম্মেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে আচরণবিধি মেনে চলেন।
আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬