নির্বাচনী ক্যাম্পে খাবারের আয়োজন, নৌকার সমর্থককে জরিমানা
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে খাবারের আয়োজন করায় নৌকা প্রতীকের সমর্থককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এ সময় নৌকা প্রতীকের সমর্থক মো. মঞ্জুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, ফরিদপুর-২ আসনের রামকান্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণের আয়োজন করা হয়। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নৌকার প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরীর প্রতিনিধিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এন কে বি নয়ন/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী