ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০৫ এপ্রিল ২০১৬

যশোরে স্বর্ণ চোরাচালান মামলায় সাজাপ্রাপ্ত বিজয় কুমার নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার শাহজাহান আহমেদ জানান, সকাল ৭টার দিকে বিজয় কুমার অসুস্থ বোধ করলে তাকে মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

বিজয় কুমারের স্বর্ণ চোরাচালান মামলায় ৩ বছরের সাজা হয় বলেও তিনি জানান।

মিলন রহমান/এফএ/পিআর