হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন
প্রতীকী ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোটের মাত্র একদিন আগে শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।
তিনি জানান, রাত সোয়া ১২টায় তাকে জানানো হয় ওই কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এখনও কোনো কেন্দ্রে ভোটের কোনো সরঞ্জাম পৌঁছায়নি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আগুন নেভানোর পর বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু