গাজীপুরে কেন্দ্র পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল
গাজীপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ পরিদর্শন করেন তারা।
পরিদর্শনের সময় তারা দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তবে এই প্রতিনিধি দলে কারা ছিলেন তা জান জায়নি।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-১ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াহিদুল আবরার বলেন, নির্বাচন সম্পর্কে সবকিছু তারা জানতে চেয়েছেন। তাদের সামগ্রিক বিষয়ে অবগত করা হয়েছে।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাহবুবুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ১৫ মিনিটের মতো আমার এখানে ছিলেন। এসময় তারা ভোট প্রদান দেখেন ও ভোট নিয়ে নানা বিষয়ে জানতে চান। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করেছে কি না, এসব বিষয়েও জানতে চান। তাদের ভোট কেন্দ্রের সামগ্রিক বিষয়ে অবহিত করা হয়।
এমএআই/এমএসএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬