জয়পুরহাটে-২ আসনে নৌকার স্বপন জয়ী
জয়পুরহাট-২ আসনে এমপি নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি পেয়েছেন এক লাখ ৫১ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর—এ তিন উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৫ হাজার ৯৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৬ হাজার ৫৯০ ও নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৩৮১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।
এরআগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। আসনটির ১০৩ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন প্রার্থী।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ২ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ৪ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার
- ৫ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা