জয়পুরহাটের দুই আসনে নৌকায় আস্থা ভোটারদের
জয়পুরহাটের দুই আসনে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, জয়পুরহাট-১ আসনে নৌকার প্রার্থী সামসুল আলম দুদু ৯৬ হাজার ১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।
এ আসনে মোট ভোটার চার লাখ ৪৩ হাজার ৭২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২১ হাজার ৪৪ জন ও নারী ভোটার দুই লাখ ২২ হাজার ৬৭৭ রয়েছে। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
জয়পুরহাট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন এক লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ২ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৩ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৪ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৫ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত