দুস্থদের মাঝে সিপকসের শীতবস্ত্র বিতরণ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শতাধিক দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)।
মঙ্গলবার (৯ জানুয়ারি ) দুপুর ১২টার দিকে শীতবস্ত্র বিতরণ করেন সিপকসের খেদাছড়া ব্যাটালিয়ন উপ-শাখার সাধারণ সম্পাদক ও ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজের স্ত্রী রিফাত জাফরিন।
জানা যায়, শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে ব্যাটালিয়নের আওতাধীন এলাকার শীতার্ত মানুষের মাঝে ১০০টি কম্বল ও ৫০টি চাদর বিতরণ করা হয়। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে রিফাত জাফরিন বলেন, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি সবসময়ই দুস্থ ও অসহায় মানুষের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা পাহাড়ি জনপদের হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতেও সিপকসের এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এসময় খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, মেডিকেল অফিসার মেজর সাবেরিজ্জামান ও মেডিকেল অফিসার মেজর তৌহিদ মোস্তফাসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান ভুইয়া/এনআইবি/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ২ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৩ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৪ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি
- ৫ খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত