ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ১০:২৩ এএম, ০৬ এপ্রিল ২০১৬

কুমিল্লা নগরীর কৃষি ব্যাংকের মনোহরপুর শাখার গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে কম্পিউটার ট্রান্সফার করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ১ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৯৫৬ টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের তৎকালীন পরিদর্শক (সেচ্ছায় অবসর) আবু সালেহ মাহমুদকে (৫০) গ্রেফতার করেছে দুদক।

বুধবার বিকেলে দুদক কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের একটি টিম নগরীর উজিরদিঘীর পাড়স্থ বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদক কার্যালয়ে নিয়ে যায়।

২০১৫ সালের ২ জুলাই দুদক কুমিল্লার তৎকালীন উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এ মামলাটি দায়ের করেছিলেন।

দুদক কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত আবু সালেহ মাহমুদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর