গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মৃধা বরিশালের বানারীপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। তিনি টঙ্গী এলাকায় একটি কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে নয়ন মৃধা বরিশাল থেকে কর্মস্থল টঙ্গীর উদ্দেশ্যে বাসযোগে রওয়ানা দেন। বুধবার ভোরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামলে কিছু ছিনতাইকারী তার গতিরোধ করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমিনুল ইসলাম/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬