জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদ ছাড়লেন নিয়াজ উদ্দিন
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন পদত্যাগ করেছেন। রোববার (১৪ জানুয়ারি) পার্টির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে এম এম নিয়াজ উদ্দিন নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এ মুহূর্তে সক্ষম নই। এমতাবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা ও গাজীপুর মহানগরের সভাপতিসহ সব দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।’
এম এম নিয়াজ উদ্দিন গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনে থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনে কয়েকদিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬