রুমায় ইউপি চেয়ারম্যানকে অপহরণ
বান্দরবানে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা তাকে অপহরণ করেছে।
রোববার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রুমা উপজেলার রুমা-কেউকারাডং সড়কের হারমুন পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত উহ্লা মং মারমা রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
চেয়ারম্যানের স্ত্রী পিয়ান এং ময় জানান, উহ্লা মং মারমা সকালে কেউকারাডং এলাকায় গিয়েছিল। ফেরার পথে বিকাল সাড়ে ৩টায় কেউকারাডং-রুমা সড়কের ৪ নম্বর কালভার্ট এলাকায় পৌঁছালে তার গাড়ি রোধ করে অস্ত্রের মুখে অপহরণ করে জঙ্গলের দিকে নিয়ে যায় কুকি-চিন সদস্যরা। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান জানান, অপহরণের শিকার উহ্লা মং চেয়ারম্যানকে উদ্ধারে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
নয়ন চক্রবর্তী/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান