গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ইদ্রিস মোল্লা (৬০)। তিনি খুলনার একটি জুট মিলে কর্মরত ছিলেন। অপর একজনের পরিচয় জানা যায়নি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই আরোহীর মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি (ঢাকা মেট্রো ব ১৪-৭৫৭৫) আটক করেছে। নিহতদের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হুমায়ূন কবীর/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬