রাজবাড়ীতে আগুন পোহানোর সময় বাবা-মেয়ে দগ্ধ
রাজবাড়ীর কালুখালীতে আগুন পোহানোর সময় বিশ্বজিৎ শীল (৪০) ও তার মেয়ে বৃষ্টি শীল (১৪) দগ্ধ হয়েছেন। তাদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিশ্বজিৎ শীলের ভাই রামপ্রসাদ শীল বলেন, শীত নিবারণে রাতে বিশ্বজিৎ শীল ও তার মেয়ে বৃষ্টি শীল কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এসময় বৃষ্টি শীলের কাপড়ে আগুন লাগলে বিশ্বজিৎ তা নেভাতে যায়। এতে দুজনই দগ্ধ হয়। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে রাতেই কালুখালী উপজেলা স্বাস্থ্য ভর্তি করে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, দগ্ধ বাবা-মেয়েকে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আগের চেয় ভালো।
রুবেলুর রহমান/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি