বরিশালে প্রকাশ্যে কচ্ছপ বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড
বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্যে কচ্ছপ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার রত্মপুর ইউনিয়নের সাহেবের হাটে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।
তিনি জানান, রত্মপুর ইউনিয়নের সাহেবের হাটে কচ্ছপ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মোল্লাপাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে কচ্ছপ ব্যবসায়ী সুবাস বাড়ৈকে ১৭টি কচ্ছপসহ আটক হন। পরে আটককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। সোমবার রাতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এসময় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মণ্ডল ও ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শাওন খান/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি