ত্বকী হত্যার তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিলের নির্দেশ
ফাইল ছবি: তানভীর মুহাম্মদ ত্বকী
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিল করতে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার মামলার নির্ধারিত শুনানি শেষে বিকেলে আদালত ওই আদেশ দেন। মামলাটি বর্তমানে র্যাবের হেড কোয়ার্টার তদন্ত করছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জুন।
এর আগেই দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন আদালত। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক দত্তের আদালতে মামলার নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন এ মামলায় ইতোমধ্যে গ্রেফতার নারায়ণগঞ্জ জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা হাজী রিপনের ছেলে সালেহ আহমেদ সীমান্ত ও ইউসুফ হোসেন লিটনকে কারাগার থেকে এনে আদালতে হাজির করা হয়। এছাড়া এ মামলায় জামিনে থাকা রিফাত বিন ওসমান ও তায়েব উদ্দিন আহমেদ জ্যাকি আদালতে হাজিরা দিয়েছেন।
চাঞ্চল্যকর এ মামলায় আদালতে ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দেয়া সুলতান শওকত ভ্রমর জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা এখনো বহাল রয়েছে।
মো. শাহাদাত হোসেন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী