কুমিল্লার পাঁচ ইটভাটায় অভিযান, জরিমানা ৫ লাখ
কুমিল্লা আদর্শ সদর ও চৌদ্দগ্রাম উপজেলার পাঁচ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার মো. ফরিদুল ইসলাম ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কমকর্তা জেপি দেওয়ান ও সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।
পরিবেশ অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দিনব্যাপী চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলা পাঁচ ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লংঘন করায় প্রত্যেক প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী