ভোলা আইনজীবী সমিতির সভাপতি বশীর, সম্পাদক লিটু
ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বশীর উল্লাহ সভাপতি ও মাহাবুবুল হক লিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা আইনজীবী নাসির উদ্দিন এতথ্য নিশ্চিত করেন।
এর আগে জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ২১৮ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ২১০টি।
অন্যান্য পদে বিজয়ীরা সহ-সভাপতি মোহাম্মদ ইউছুফ ও ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও আরিফুর রহমান, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস (জুবলী চৌধুরী); ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক জাবেদ ইকবাল, শামীম আহমেদ, সদস্য বাবুল হাসান, মো. রুবেল ও মাহাববুর রহমান।
জুয়েল সাহা বিকাশ/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়