জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেলো কৃষকের
জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গাইবান্ধার সাঘাটায় টুকু মিয়া (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
টুকু মিয়া বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের জন্তিয়ার পাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী জন্তিয়ার পাড়া গ্রামের বাসিন্দা টুকু মিয়ার জমি গাইবান্ধার সাঘাটা উপজেলার সীমান্তবর্তী কুন্দুপাড়া গ্রামের বাসিন্দা দুদু মিয়ার ছেলে সাদ্দাম মিয়ার জমি সংলগ্ন হওয়ায় ওই দুজনের জমির সীমানার নিয়ে বিরোধ দেখা দেয়। সোমবার সকালে টুকু এবং সাদ্দাম নিজেদের জমিতে গেলে উভয়ই জমির সীমানা নিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় টুকু মিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা হন।
পরে খবর পেয়ে সাঘাটা ও সোনাতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে সামিয়া আক্তার (১৮) ও মোর্শেদা বেগম (৫৫) নামের দুই নারীকে আটক করেছে।
ওসি মমতাজুল হক বলেন, টুকুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
শামীম সরকার শাহীন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
- ২ বাবার কাছে নালিশ দিতে চাওয়ায় ছোট ভাইকে হত্যা, বড় ভাই গ্রেফতার
- ৩ কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর
- ৪ ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ
- ৫ দোল উৎসবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ