পাহাড় কেটে কৃষি জমি ভরাট, দেড় লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কেটে জমি ভরাট করায় জাফর আহম্মেদ নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা টিলা এলাকায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন।

এসময় অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ বিষয়ে মেজবাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযুক্ত ব্যক্তিকে সতর্ক করা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এনআইবি/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘুস ছাড়া নড়েন না বরিশালের জেলা রেজিস্ট্রার
- ২ ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৫ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট