দিনে দোকানের তালা কেটে ৬৯ মোবাইল চুরি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনের বেলা দোকানের তালা কেটে ৬৯টি মোবাইলফোন চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন গোবিন্দগঞ্জ শহরের টিএস প্লাজায় এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক সুমন মিয়া জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে এসে দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পান। এসময় দোকানে ঢুকে দেখতে পান তার দোকানের র্যাকে সাজানো মোবাইলফোন নেই। পরে সিসি ক্যামেরায় দেখেন, সকাল সোয়া ৯টায় দোকান খুলে ভেতরে প্রবেশ করে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছেন দুজন।
তিনি আরও জানান, দোকান থেকে ৬৯টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন চুরি হয়েছে। এগুলোর দাম প্রায় ৯ লাখ টাকা। বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।
শামীম সরকার শাহীন/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ