নড়াইল আইনজীবী সমিতির সভাপতি উত্তম, সম্পাদক পরিতোষ
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে উত্তম কুমার ঘোষ সভাপতি ও পরিতোষ কুমার বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি শরিফুল ইসলাম টিটু, যুগ্ম-সম্পাদক টুটুল সিকদার, লাইব্রেরি সম্পাদক রাজিব আহমেদ রাজিব, আইন ও সমাজকল্যাণ সম্পাদক রাকিব হাসান এবং সদস্য জিয়াউর রহমান, ইকবাল হোসেন, ইমরুল হাসান, জাহিদুল ইসলাম ও শিমুল ফকির।
নির্বাচনে মোট ১৪৬ জন ভোটারের মধ্যে ভোট দেন ১৪২ জন।
হাফিজুল নিলু/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা
- ২ সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার: টুকু
- ৩ জীবনে এমন অনুভূতি হয়নি, মনে হচ্ছিল মাটি নিচ থেকে সরে যাচ্ছে
- ৪ রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুরুল হক নুর
- ৫ ৫২-৭১-৯০-২৪ ধারণ করে এগিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী