কিশোরগঞ্জ
জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাতে খুন
ফাইল ছবি
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই (৬০) করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিরকোণা গ্রামের আব্দুল হাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তারই ছোট ভাই আব্দুর রশিদের বিরোধ চলে আসছে। একপর্যায়ে আব্দুল হাই ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করেন। কয়েক দিন আগে বাড়িতে ফিরে আসেন তিনি।
বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শিমুলতলা বাজারে যান আব্দুল হাই। এ সময় তার ছোট ভাই আব্দুর রশিদের সঙ্গে পুরোনো বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রশিদ আব্দুল হাইকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এসকে রাসেল/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড
- ২ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ৩ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৪ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৫ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর